ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
নিহত আতিকুর রহমান। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামে এক এএসআই নিহত হয়েছেন। এ ঘটনায় সঙ্গে থাকা অপর পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার সিলেট তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা আতিকুর কিশোরগঞ্জের হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের মো. সামছুল হকের ছেলে। এ ঘটনায় জড়িত ট্রাকচালক মঞ্জুর হোসেন ও হেলপার ফয়সালকে ট্রাকসহ আটক করা হয়েছে। আটককৃতরা ফেনীর দাগনভূঞা ও ফেনী সদর থানার বাসিন্দা।

Advertisement

জানা যায়, জৈন্তাপুর মডেল থানায় কর্মরত এএসআই সোহেল রানা ও এএসআই আতিকুর রহমান আসামি ধরতে ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে যাচ্ছিল। পথে  উপজেলার দরবস্ত এলাকার সিলেট-তামাবিল মহাসড়কে জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাক পুলিশ কর্মকর্তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী পুলিশ কর্মকর্তা আতিকুর রহমান ও অপর পুলিশ কর্মকর্তা মাসুদ রানা ছিটকে পড়েন। খবর পেয়ে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্যায় আতিকুর রহমান মারা যান।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!