ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশি পণ্যে বিদেশি ট্যাগ লাগিয়ে বিক্রি, ভোক্তা অধিদফতরের জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৮, ৯ অক্টোবর ২০২৫
দেশি পণ্যে বিদেশি ট্যাগ লাগিয়ে বিক্রি, ভোক্তা অধিদফতরের জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইল শহরের সাত্তার শপিংমলে ভেজাল পণ্য ও দেশি পণ্যতে বিদেশি ট্যাগ লাগিয়ে বিক্রি করার অপরাধে জরিমানা করেছে ভোক্তা অধিদফতর। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল ভোক্তা অধিদফতর টাঙ্গাইলের নজরুল সরণীতে অবস্থিত সাত্তার শপিংমলে অভিযান চালায়।

এছাড়া গতকাল রাতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাসে তাহের পেট্রল পাম্পে অবৈধ গ্যাসের বোতলে গ্যাস রিফিল করার সময় জরিমানা করে ভোক্তা অধিদফতর।

অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। উপস্থিত ছিলেন সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

Advertisement

সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, সাত্তার শপিংমলে সতর্ক করা হয়েছে এবং ভেজাল পণ্য জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আজকে সাত্তার শপিংমলে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গতকাল রাতে তাহের পেট্রল পাম্পে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষ যেন প্রতারিত না হয়, তাই শপিংমলের মালিকদের সচেতন থাকতে অনুরোধ জানানো হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য পরবর্তী সময়ে উপজেলার বাজারগুলোতেও অভিযান চলমান থাকবে।

সাত্তার শপিংমলের ম্যানেজার শাহিন আলম বলেন, আমরা এরপর থেকে এই ধরনের ভেজাল পণ্য বিক্রি করবো না। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!