ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ৮ জানুয়ারি ২০২৫
সুনামগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সীমান্ত পাহারায় বিএসএফ- ফাইল ফটো

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দী সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মো. সাইদুল ইসলাম (২৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার ধনপুর ইউনিয়নের গামাতলা খাসপাড়া পূর্ব এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, বিএসএফ গুলি করেছে নাকি খাসিয়ারা গুলি করেছে, তা এখনো জানা যায়নি। এজন্য মাছিমপুর বিওপি ও ভারতের কড়াইগড়া বিএসএফ ক্যাম্পে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের পর জানতে পারব ঘটনা কী ঘটেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মো. সাইদুল ইসলাম সন্ধ্যায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে সুপারি পাঠানোর সময় গুলিবিদ্ধ হন। সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের কেউ কেউ জানিয়েছেন, সীমান্তে সুপারি নিয়ে গেলে সাইদুলের সঙ্গে বিএসএফ সদস্যদের কথা-কাটাকাটি হয়েছে বলে শুনেছেন তারা। স্থানীয়দের ধারণা, বিএসএফের গুলিতেই সাইদুল মারা গেছেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শফিকুর ইসলাম জানান, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!