ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে তীব্র শীতে জেলের মৃত্যু

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ৭ জানুয়ারি ২০২৫
সুন্দরবনে তীব্র শীতে জেলের মৃত্যু
প্রতীকী

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর শুঁটকি পল্লীতে কোল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টার দিকে তীব্র শীতে স্ট্রোকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জেলে দুবলা বিশেষ টহল ফাঁড়ির অধীন শ্যালার চর শুঁটকি পল্লীর মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়ার কাজ করতেন। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামে আহম্মদ আলী শেখের ছেলে।

Advertisement

পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার জানান, তীব্র শীতে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান জেলে মোস্তফা শেখ। সকালে মরদেহটি ট্রলারযোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!