ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ৮ জানুয়ারি ২০২৫
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ
‘রোর ফ্যাশন লিমিটেড’ কারখানায় কর্মরত নারীরা -ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন কাঁঠালী এলাকায় অবস্থিত ‘রোর ফ্যাশন লিমিটেড’ নামক কারখানায় গত নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

বিক্ষুব্ধ শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, উপজেলাধীন কাঁঠালী এলাকায় অবস্থিত ‘রোর ফ্যাশন লিমিটেড’- এর শ্রমিকদের গত নভেম্বরের বকেয়া বেতন আগামী ৯ জানুয়ারি পরিশোধের প্রতিশ্রুতিতে গত ১১ ডিসেম্বর ফ্যাক্টরির মালিক পক্ষ, শ্রমিকপক্ষ, কলকারখানা পরিদর্শন অধিদফতর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিদ্ধান্ত গৃহীত হয়। 

পরবর্তীতে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে মোবাইলে সরাসরি যোগাযোগ করা হলে জানা যায়, আর্থিক সংকটের কারণে আগামীকাল শ্রমিকদের গত নভেম্বর মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা সম্ভব হবে না। এ ঘটনায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!