বুধবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল হস্তান্তর করা হয়।
পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন বলেন, মানিকগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ সর্বদা তৎপর। জনগণের নিরাপত্তা ও সেবায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মোবাইল হারানোর পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
.png)
তিনি আরো বলেন, মোবাইল ব্যবহারের সময় সবাইকে আরো সতর্ক থাকতে হবে এবং কোনো মোবাইল হারিয়ে গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জিডি করার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইমতিয়াজ মাহবুব, মানিকগঞ্জ থানার ওসি এসএম আমান উল্লাহসহ অন্যান্যরা।