ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৩, ৬ জানুয়ারি ২০২৫
বাউফলে অপহরণের ৫২ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার
বাউফলে ব্যবসায়ীকে উদ্ধার-ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বণিককে (৭৮) অপহরণের ৫২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১টার দিকে বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানায়, অপহৃত শিবু বনিককে বড় ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশে আটকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। শিবু বনিক বর্তমানে পরিবারের সঙ্গে আছেন।

Advertisement

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান, রাত ১টার দিকে আমরা শিবু বণিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি। অপহরণকারীরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করতে অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের কাছ থেকে শিবু বণিককে অপহরণ করা হয়। ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে এই ঘটনায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে রোববার সকালে কালাইয়া বন্দর বাজারে ব্যবসায়ী ও স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!