ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাড়িতে উঠতে গিয়ে পা পিছলে হেলপার নিহত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৪, ৭ জানুয়ারি ২০২৫
গাড়িতে উঠতে গিয়ে পা পিছলে হেলপার নিহত
নিহত মো. নয়ন মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়িতে চলন্ত মাটিটানা কাঁকড়া গাড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে মো. নয়ন মিয়া নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নয়ন মিয়া সরিষাবাড়ি উপজেলার হাসড়া গ্রামের মো. আয়নাল হকের ছেলে।

স্থানীয় সূ্ত্রে জানা যায়, জামালপুর সদর থানার পোগলদিঘা ইউপির ২১শে মোড়-ধনবাড়ি আঞ্চলিক সড়কের মাজালিয়া নামক স্থানে চলন্ত মাটিটানা কাঁকড়া গাড়িতে উঠতে গিয়ে পা ফসকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয় গাড়ির হেলপার ১৫ বছর বয়সী মো. নয়ন মিয়া। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!