ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ব্রহ্মপুত্র নদে নেমে ৩ ভাইয়ের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৭, ২৯ ডিসেম্বর ২০২৪
জামালপুরে ব্রহ্মপুত্র নদে নেমে ৩ ভাইয়ের মৃত্যু
মরদেহ উদ্ধার। ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুর শহরের ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদের পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

রোববার দুপুরে ছনকান্দা এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। বিকেলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিরা তাদের মরদেহ উদ্ধার করেন।

মৃতরা হলো- পৌরশহরের ছনকান্দা এলাকার এজাজের ছেলে রাহি (১৫), রাজা মিয়ার ছেলে রোশান (১৫) ও ঢাকা থেকে নানাবাড়িতে বেড়াতে আসা ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামীম।

তিনি জানান, দুপুরে তিন মামাতো ফুফাতো ভাইসহ ৫ জন ফুটবল খেলছিল। এ সময় বলটি নদের পানিতে চলে যায়। পরে তারা পানিতে নেমে বলটি আনতে গেলে তিনজন তলিয়ে যান। বিকেলে জামালপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরিরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেন। পরে তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, রাহি ও রোশান দুজনই জামালপুর জিলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। আফিফ ঢাকা থেকে তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। তার বাবার বাড়ি জেলার মাদারগঞ্জ উপজেলায়। সে ঢাকার মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে সে ঢাকায় থাকতো। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!