ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ৭ জানুয়ারি ২০২৫
অবৈধভাবে বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লড়ি ট্রাকের মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সাহেবের চরগ্রামে হোসেনপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট কাজী নাহিদ ইভা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি বলেন, অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় বালু ব্যবস্থাপনা আইন অনুযায়ী, লড়ি ট্রাকের মালিক সাদ্দাম হোসেন সদর থানার মারিয়া এলাকার নয়ন মিয়ার ছেলেকে এক লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!