ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩২, ৩০ ডিসেম্বর ২০২৪
কিশোরগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় যশোদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সমির মিয়াকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার যশোদল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো. সমির মিয়া (৪২) যশোদল মধ্যপাড়ার আ. বারিক মিয়ার ছেলে ও যশোদল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।

Advertisement

র‌্যাব সূত্র জানায়, গত ৪ আগস্ট দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার একটি গণমিছিল বের হয়। উক্ত গণমিছিল কিশোরগঞ্জ জেলা শহরের খরমপট্টি এলাকায় পোঁছালে কতিপয় দুষ্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা করে এবং এতে বেশ কিছু লোক গুলিবিদ্ধ ও গুরুতর জখমপ্রাপ্ত হয়। এ ঘটনায় সাজ্জাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সমির মিয়া এ মামলার এফআইআরভুক্ত আসামি।

র‌্যাবের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!