ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে ফেনসিডিলসহ গ্রেফতার ১

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৬ জানুয়ারি ২০২৫
ঝিনাইগাতীতে ফেনসিডিলসহ গ্রেফতার ১
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী -ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে এই অভিযান পরিচালনা করে পুলিশ। 

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার রামেরকুড়া গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুল ইসলাম এবং এএসআই শামছুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা শহরের সিয়াম বাস কাউন্টারের সামনে থেকে আনোয়ার হোসেনকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৩০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে।

Advertisement

ঘটনা সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি আল আমিন বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!