নিহত সাঈম ভিটিপাড়া এলাকার ইদ্দিস আলীর ছেলে।
জানা গেছে, গতকাল রোববার বিকেলে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।
.png)
এদিকে, রোববার দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের চকদিগা গ্রামে আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বৈদ্যুতিক শকে মৃত্যু হয়েছে। নিহত আলী হোসেন চকদিগা এলাকার মরহুম মাছুম আলীর ছেলে।
জানা যায়, দুপুরে নিজ বাড়ির মোটর পাম্প চালু করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়।
এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ইন্সপেক্টর তদন্ত মোবারক হোসেন।