শনিবার (৪ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ভূঁইয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অপহৃত কিশোরকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসিফ হোসেন ঐ এলাকার বাসিন্দা। থাকতেন চান্দগাঁও থানার ময়দার মিল এলাকায়।
.png)
চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ঋতু নাথ নামে এক কিশোর অপহরণের ঘটনায় তার অভিভাবক থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে অপহৃত কিশোরকে উদ্ধার ও অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়।