ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে আটক ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৫, ৪ জানুয়ারি ২০২৫
ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে আটক ১
অভিযুক্ত সালাম দর্জি -ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সালাম দর্জি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে খেলা করছিল শিশুটি। এ সময় পাশের বাড়ির দর্জি সালাম পুতুল বানানোর জন্য কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার নিজ বাসায় নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ভিকটিম বাসায় ফিরে তার মায়ের কাছে পুরো ঘটনা খুলে বললে পরিবারের লোকজন শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় চিকিৎসক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে কুষ্টিয়া সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

অভিযুক্ত সালামকে স্থানীয় জনতা আটক করে ভেড়ামারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

Advertisement

উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পেয়েছি। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

ভেড়ামারা থানার ওসি শেখ শহিদুল ইসলাম জানান, ধর্ষক সালামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ভেড়ামারা
লিংক সফলভাবে কপি হয়েছে!