ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে আহলে হাদিসের সম্মেলন, মাঠের বরাদ্দ বাতিল

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ৩ জানুয়ারি ২০২৫
সিলেটে আহলে হাদিসের সম্মেলন, মাঠের বরাদ্দ বাতিল
ছবি: ডেইলি বাংলাদেশ

আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামি সম্মেলন সিলেট ২০২৫-এর সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের বরাদ্দ বাতিল করা হয়েছে। 

জানা গেছে, সিলেট সরকারি আলিয়া মাদরাসা‌ কর্তৃপক্ষ কর্তৃক সিলেট জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের সঙ্গে যোগাযোগক্রমে (মোবাইল) আইনশৃঙ্খলার অবনতির সম্ভাবনা থাকায় আগামী ৪ জানুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামি সম্মেলনের স্থান হিসেবে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠের বরাদ্দের অনুমতি বাতিল করা হয়েছে।

এদিকে, সিলেটে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ইসলামি সম্মেলনকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে। সম্মেলন বন্ধে আল্টিমেটাম দিয়েছে সিলেটের আলেম-ওলামারা। তাদের দাবি; আহলে হাদিসকে সিলেটে কোনো ইসলামি সম্মেলন করতে দেওয়া হবে না। এজন্য তারা বুধবার সন্ধ্যায় দরগাহ মাদরাসায় বৈঠক করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন বলে জানা যায়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!