ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১০, ৩ জানুয়ারি ২০২৫
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার যুবক।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ শাকিল মাহামুদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আলাইয়ারপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের এনায়েতনগর গ্রামে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাকিল মাহমুদ একজন পেশাদার চাঁদাবাজ ও সন্ত্রাসী। তিনি এলাকায় বিভিন্ন দুষ্কর্মের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে এনায়েতনগর গ্রামের একজন ব্যক্তিকে অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখান শাকিল। এ সময় উপস্থিত লোকজন তাকে অস্ত্রসহ আটক করে মারধর করে পুলিশের কাছে তুলে দেয়।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ দেশীয় পাইপগানসহ শাকিল মাহমুদকে আটক করে। তাকে অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!