ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৮, ২৫ নভেম্বর ২০২৪
হাতিয়ায় আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার
আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাত গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালী বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ ১৪ ডাকাতকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড‌।  এ সময় তাদের কাছ থেকে ৬টি ছুরি, ৬টি দা, ১টি এক নলা বন্ধুক, ২টি এলজি উদ্ধার করা হয়।

সোমবার (২৫ নভেম্বর)  ভোরে তাদেরকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরণী ইউনিয়নের চর ঘাসিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বিপ্লব চন্দ্র দাস, শিমুল চন্দ্র দাস, মিটন চন্দ্র দাস, যুবরাজ চন্দ্র দাস,  ভিবেষ মজুমদার, মো. আব্দুল্লাহ, রিয়াজ উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রণজিৎ চন্দ্র দাস,  মো. মামুন, রাজীব চন্দ্র দাস, মো. এমরান, মো. কাশেম ও মো. রিয়াজ।

Advertisement

কোস্ট গার্ড জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ ডাকাত দল হাতিয়ার হরণী ইউনিয়নের চর ঘাসিয়ার গহিন জঙ্গলে অবস্থান করে বিভিন্ন নিরীহ মানুষের ট্রলার, গরু-মহিষ ডাকাতি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে কোস্ট গার্ডের একটি দল তাদের আস্তানায় অভিযান চালায়। অভিযানে ১৪ জন ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

হাতিয়া থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!