ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অবৈধভাবে বালু তোলায় তিনজনকে অর্থদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৬, ১ জানুয়ারি ২০২৫
অবৈধভাবে বালু তোলায় তিনজনকে অর্থদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুত রাখার দায়ে তিনজনকে দেড় লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ অর্থদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ মো. রেজওয়ানুল কবীর। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, আল আমিন (২৬), বাবুল মিয়া (৩৫) ও আরাফাত (৩০)।

Advertisement

স্থানীয় সূত্রে জানান যায়, লক্ষীপুর এলাকায় চোরাই বালু মজুত করা হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন। এই সময় অবৈধভাবে উত্তোলনকৃত বালু মজুত অবস্থায় পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা করে মোট তিনজনকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

এদিকে অপর আরেকটি অভিযানে পৌর শহরের আত্রাইখালী ও তেরীবাজার বালুমহাল এলাকা থেকে ১৫টি বালুভর্তি অটোরিকশা আটক করে উপজেলা প্রশাসন। 

দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর জানান, কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!