নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউ বাজার এলাকার হাবির মিয়ার ছেলে। আহতরা হলেন- সানি (২০), আপন (২১) এবং রাব্বি (২৫)।
নিহতের বন্ধু সাব্বির জানান, থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় পূর্বশত্রুতার জেরে একই এলাকার ৭-৮ জন যুবক তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত হৃদয়কে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এলাকাবাসী জানান, পাগলা বউ বাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে দুটি গ্রুপ ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করেছিল। পাশাপাশি কনসার্টের কারণে গ্রুপগুলোর মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। এ সময় হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পরপরই নারায়ণগঞ্জের র্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে। তাদের আইনের আওতায় আনা হবে।