ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৬, ৩০ ডিসেম্বর ২০২৪
ট্রলি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল কিশোরের
দুর্ঘটনাকবলিত পিকআপ -ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে ট্রলি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে রিপন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার দুপুরের দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিপনের বাড়ি বদলগাছীর পালশা গ্রামে। সে ট্রলির হেলপার ছিল।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে।

Advertisement

বদলগাছী থানার ওসি শাহজাহান আলী বলেন, দুপুর ১টার দিকে ট্রলি এবং ছোট পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!