নিহত শোয়াইবা ওই এলাকার আলহাজ সরদারের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো বাড়ির সামনের সড়কের পাশে খেলছিল শোয়াইবা। এ সময় দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
সখিপুর থানার ওসি ওবায়দুল হক বলেন, সকালে চর মহিষখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় কেউ যদি লিখিত অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।