ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
পুরোপুরি নিয়ন্ত্রণে লাগে ৫ ঘণ্টা

দাহ্য পদার্থে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৩, ৩০ ডিসেম্বর ২০২৪
দাহ্য পদার্থে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের কর্নেলহাট সিডিএ আবাসিকের পদ্মপুকুর এলাকায় আসবাব কারখানায় লাগা আগুন তীব্র হওয়ার পেছনে দাহ্য পদার্থের উপস্থিতির কথা উঠে এসেছে। আগুনে পাশের একটি পাঁচতলা ভবনের বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় একঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, রাত ২টার দিকে এ আগুন লাগে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সোমবার সকাল ৭টায়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তাদের প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Advertisement

স্থানীয়রা জানান, আসবাব তৈরির কারখানাতে দাহ্য রাসায়নিক থাকায় আগুনের তীব্রতা বেশি ছিল। এছাড়া সেখানে গ্যাসচালিত যন্ত্রও ছিল। ফলে সব মিলিয়ে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। এ সময় কারখানার দিকে থাকা ভবনের সব কটি কাচ ভেঙে যায়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মালেক বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!