ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে মতবিনিময় সভা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৩, ২৩ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে মতবিনিময় সভা
চট্টগ্রাম বন্দর- ফাইল ফটো

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা করেছে চট্টগ্রাম বন্দর সুরক্ষা কমিটি। 

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যৎ কৌশল উদঘাটন সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

Advertisement

এতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও মানবাধিকারকর্মী ফরহাদ মজহার। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব মেজর (অবসরপ্রাপ্ত) আহাম্মদ ফেরদৌস, শিপিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, শিপিং এজেন্টের পরিচালক মোহাম্মদ সাজ্জাদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলা প্রতিনিধিদল প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!