ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গফরগাঁওয়ে সাদপন্থীদের বিদেশি জামাত, উত্তেজনা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৮, ২৯ ডিসেম্বর ২০২৪
গফরগাঁওয়ে সাদপন্থীদের বিদেশি জামাত, উত্তেজনা
গফরগাঁও থানা। ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁওয়ে শ্রীলংকান ও ইন্দোনেশিয়ান নাগরিকসহ সাদপন্থীদের একটি তাবলীগ জামাত অবস্থান করায় উত্তেজনা বিরাজ করছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জামাতটি ময়মনসিংহে আগমন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, তাবলীগ জামাত বাংলাদেশ (সাদপন্থী) সাথী মাওলানা আরিফুল ইসলামের জিম্মায় ৮ জন বিদেশি (শ্রীলংকান-ইন্দোনেশিয়ান) এবং ২ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ১০ জনের একটি তাবলীগ জামাত দল কাকরাইল মসজিদ, ঢাকা থেকে সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলায় আগমন করেন। পরবর্তীতে জেলার গফরগাঁও উপজেলা মার্কাজ মসজিদে অবস্থান করে।

Advertisement

বর্তমানে সাদপন্থী বিদেশি তাবলীগ জামাতের দলটি গফরগাঁও উপজেলার তেঁতুলিয়া বাজার মসজিদে অবস্থান করায় শুরায়ী নেজামের (জুবায়েরপন্থী) সাথীরা বিভিন্ন হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে যে কোনো সময় আইনশৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!