ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১৭, ২৮ ডিসেম্বর ২০২৪
পুলিশকে মারধর করে আসামি ছিনতাই
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আহতরা -ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়ায় চোরাকারবারিদের ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এপিবিএন ও থানা পুলিশের ৩ সদস্য। এছাড়াও আহত হয়েছেন স্থানীয় ৩ ব্যক্তি। শনিবার ভোর ৪টার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আমানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- অভিযানে নেতৃত্ব দেওয়া এপিবিএনের ইন্সপেক্টর নব গোপাল দাস, কুলাউড়া থানার কনস্টেবল আফরোজ মিয়া ও জাহিদ ভুঁইয়া। আহত স্থানীয়দের নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য জানান, শনিবার ভোররাতে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান) সিলেটের একটি দল কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় আমানিপুর এলাকার আর্জু মিয়ার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় আর্জু মিয়ার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি উদ্ধার করে ঘটনাস্থল থেকে ৩ চোরাকারবারিকে আটক করা হয়। পরে হঠাৎ করে চোরাকারবারিদের সহযোগী প্রায় শতাধিক লোক এসে এপিবিএন ও তাদেরকে সহায়তা করা থানা পুলিশের সদস্যদের মারধর করে জব্দকৃত মালামাল ও আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

সুদীপ্ত শেখর ভট্টাচার্য‌্য বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতার ও চোরাই মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!