শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর ওই এলাকার জমিতে বোরো চাষাবাদ করে আসছিলেন। গত ২৫ ডিসেম্বর চলতি মৌসুমে বোরো চাষাবাদ করার জন্য মুহুরী নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে কৃষকদের বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানান তারা।
.png)
কৃষক সামছুল আলম বলেন, আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে সেচ স্কিমটির মাধ্যমে এখানকার কৃষকেরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় প্রায় দুইশত কৃষক বিষয়টি নিয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সেটা কেটে গেছে।
সেচ পাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ জানান, বিএসএফের সঙ্গে বিজিবির আলাপের পর সেচ পাম্পটি চালু করা হয়েছে।
ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিএসএফের সিইও পর্যায়ে কথা বলে সেচ পাম্প চালু করা হয়েছে।