শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে আসিফ আদনানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর শিক্ষার্থী চিকিৎসাধীন।
নিহত আসিফ লক্ষ্মীপুরের রায়পুর সদরের আমিন শরীফের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ভাড়া থাকতেন।
.png)
নিহতের সহপাঠী মো. আতাউর ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে আমার দুই বন্ধু আসিফ ও হাসান গাজীপুরে ঘুরতে গিয়েছিল। এ সময় গাজীপুরের তারাগাছ এলাকায় দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে তাদের ঢাকা মেডিকেলে নিলে আসিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী।