ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ ঘোষণা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৪, ২৪ ডিসেম্বর ২০২৪
এস আলম গ্রুপের ৯ কারখানা বন্ধ ঘোষণা
এস আলম গ্রুপের একটি কারখানার সামনে বিক্ষোভরত শ্রমিকেরা -ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রুপটির মানবসম্পদ ও প্রশাসন প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্টিপস লিমিটেড লিমিটেড।

Advertisement

পুলিশ জানিয়েছে, মোট নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হলেও এরমধ্যে কর্ণফুলীর ছয়টি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করে। পরবর্তীতে মালিকপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ফিরে যায়। এছাড়া বাকি তিন কারখানা এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড এবং চেমন ইস্পাত লিমিটেডে কোনো বিক্ষোভ পরিলক্ষিত হয়নি।

এদিকে, শ্রমিকরা জড়ো হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!