রোববার বিকেলে নভেম্বর মাসের বকেয়া বেতন ও বিগত ৩ মাসের ওভারটাইমের টাকার দাবিতে উৎপাদন কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।
জানা গেছে, মালিকপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী ২২ ডিসেম্বর শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
.png)
পরবর্তীতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ ময়মনসিংহের পুলিশ সুপার, ভালুকার ইউএনও, সহকারী কমিশনার ভূমি ভালুকা, কলকারখানা অধিদফতরের প্রতিনিধি ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে, আগামী ২৯ ডিসেম্বর শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করা হবে এবং তখন পর্যন্ত ফ্যাক্টরির উৎপাদন কাজ বন্ধ থাকবে। পরে সিদ্ধান্ত শ্রমিকরা মেনে নিয়ে যার যার আবাসস্থলে চলে যান। বর্তমানে ফ্যাক্টরির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।