স্থানীয় সূত্রে জানা যায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা একটি ব্যানারে লিখে ফ্যাক্টরি কর্তৃপক্ষ এবং সরকারপক্ষ কোম্পানি চালাতে ব্যর্থ হলে লে- অফ প্রত্যাহার করে শ্রমিকদের পাওনাদী পরিশোধ করে কোম্পানি বন্ধ ঘোষণা করাসহ ৪ দফা দাবি জানায়। চার শতাধিক শ্রমিক সারাবো এলাকায় চক্রবর্তী থেকে কাশিমপুর ফিডার রোডের মধ্যবর্তী স্থানে ১টি ব্যানার টানিয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ২ নং গেইটের সামনের রাস্তা অবরোধ করে।
দফাগুলো হলো- ৪০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, কালো তালিকা বাতিল করতে হবে, শ্রমিক নির্যাতনে সেনাবাহিনী পুলিশের গুলি বন্ধ করতে হবে এবং শ্রমিকের ফান্ডের টাকা প্রদান করতে হবে।
.png)
স্থানীয় সূত্রে জানা যায়, মেজর মোরশেদের নেতৃত্বে সেনাবাহিনীর ৬০ জন, বিজিবির ৩০ জন ও ১১০ জন পুলিশ চক্রবর্তী এলাকায় মোতায়েন রয়েছে।