ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্গাপুরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২২ ডিসেম্বর ২০২৪
দুর্গাপুরে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণা জেলাধীন দুর্গাপুর উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়ন যুবদলের এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বিকেলে দুর্গাপুর উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে জাগিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাওকান্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমরান হোসেন (সেলিম)।

এছাড়াও উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা যুবদলের সভাপতি মো. মাজহারুল হক রিপন। উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইউসুফ খান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. শুভ আহাম্মেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাইয়ুমসহ দুর্গাপুর উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!