শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর উপজেলাধীন ধরলা ব্রিজের পূর্বপাড়ে উত্তর নওয়াবস এলাকায় ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসা মাঠে বাংলাদেশে মুজাহিদ কমিটি (পীর সাহেব চরমোনাই অনুসারী) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ৩ দিনব্যাপী ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম চলমান রয়েছে। এতে ৩০ হাজার মুসল্লি জমায়েত হয়েছেন।
.png)
ইজতেমায় পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম উপস্থিত রয়েছেন। ইজতেমা আগামী ২২ ডিসেম্বর সকাল ১০টায় আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে।