শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ দিকে পাটগ্রাম উপজেলা তাবলীগ জামাত শুরায়ে নেজাম জুবায়ের পন্থীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মুফতি আবুল কাশেমের নেতৃত্বে গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় ৪ জন নিহত হওয়ার প্রতিবাদে এবং সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে উপজেলার পূর্ব চৌরঙ্গী মোড়ে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আড়াই শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
.png)
গত ১৮ ডিসেম্বর রাত ৩টার দিকে জুবায়ের পন্থীদের ওপর সাদপন্থীদের অতর্কিত হামলায় ৪ জন নিহত হন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি। এ ঘটনায় সারাদেশের মানুষ স্তব্ধ হয়ে যায়।