ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাটে দুই ছাত্রদল নেতা বহিষ্কার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ১২ ডিসেম্বর ২০২৪
লালমনিরহাটে দুই ছাত্রদল নেতা বহিষ্কার
ছবিতে বহিষ্কৃতরা

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের দফতর সম্পাদক ফজলে রাব্বি বিজয় সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- উপজেলার ফকিরপাড়া ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদুল আলম সবুজ ও বড়খাতা ইউনিয়ন ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম সবুজ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হোসেন লিমন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!