খাদ্য উপদেষ্টার টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪০, ২১ ডিসেম্বর ২০২৪
শেয়ার:
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। ছবি: সংগৃহীত
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ঢাকা থেকে সড়ক পথে সিরাজগঞ্জ যাওয়ার পথে টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতি করেছেন। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি টাঙ্গাইল সার্কিট হাউজে যাত্রা বিরতি করেন।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সকাল পৌনে ১০টার দিকে উপদেষ্টা আলী ইমাম মজুমদার সিরাজগঞ্জের উদ্দেশ্যে টাঙ্গাইল সার্কিট হাউজ ত্যাগ করেন।