ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৫, ১৯ ডিসেম্বর ২০২৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

দীর্ঘ আট ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টা পর যান চলাচল স্বাভাবিক হলেও ধীরগতিতে চলছে গাড়ি।

এর আগে, বুধবার (১৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে ঘন কুয়াশা ও দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরানো হলে আট ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মহাসড়কে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় বেশ কয়েকবার টোল আদায় বন্ধ হয়ে যায় এবং দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে অনেকটা সময় লাগে। ফলে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও সেতু কর্তৃপক্ষের সদস্যরা যৌথভাবে ট্রাক সরিয়ে নিলে ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে যান চলাচল।

Advertisement

যমুনা সেতু পূর্ব থানার ওসি মোহাম্মদ আলমগীর আশরাফ জানান, দুই ট্রাকের সংঘর্ষ, ঘন কুয়াশা ও টোল আদায় বন্ধ হওয়ায় মহাসড়কের সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছিল। ট্রাক দুটি সরানোর পর গাড়ি ধীরগতি থাকলেও স্বাভাবিক হয় চলাচল।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!