ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিলের পাশে পড়েছিল চোখ উপড়ানো যুবকের লাশ

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৩, ২০ ডিসেম্বর ২০২৪
বিলের পাশে পড়েছিল চোখ উপড়ানো যুবকের লাশ
বিলের পাশে পড়েছিল চোখ উপড়ানো যুবকের লাশ। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের নলডাঙ্গা হালতি বিলের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, যুবকের মুখমণ্ডলে ভারী কিছু দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।

শুক্রবার সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের বিলটির সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি মুস্তাফিজুর রহমান।

স্থানীয়রা জানান, বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

Advertisement

নলডাঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- এটি হত্যাকাণ্ড। মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!