ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩১, ১৯ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
ফাইল ফটো

চট্টগ্রাম নগরের খুলশী থানার টাইগারপাস রেলওয়ে কলোনি থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন সংলগ্ন রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে- লাশের পরিচয় জানা যায়নি। তবে, লাশটি তিন থেকে চারদিন আগের।

Advertisement

খুলশী থানার এসআই মোহাম্মদ বেলাল বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বয়স আনুমানিক ২৮ বছর। লাশটি তিন থেকে চারদিন আগের বলে ধারণা করা হচ্ছে। মুখমণ্ডল বিকৃত হয়ে অর্ধগলিত অবস্থায় রয়েছে।

তিনি আরো বলেন, এখানে পাশেই রেললাইন। রেললাইনের অদূরে রেলওয়ে কলোনির ১৯ নম্বর পরিত্যক্ত ভবন। সেখানে এই যুবকসহ কয়েকজন মিলে থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!