ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ: গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২১, ১৯ ডিসেম্বর ২০২৪
মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ: গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে ফিল্মি স্টাইলে মাকে বেঁধে রেখে তরুণীকে ধর্ষণ ঘটনায় মামলা দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ভুক্তভোগী ওই তরুণীর বাবা সামছুল আলম বাদী হয়ে কমলনগর থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় রাতভর অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- ওই এলাকার ইব্রাহীমের ছেলে মো. আশ্রাফ (২২) ও শাহজাহানের ছেলে মো. রনি (২১) ।

বিষয়টি নিশ্চিত করেছেন কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম।

Advertisement

তিনি জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বর গভীর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নের বটতলী এলাকায় দরজা ভেঙে ঘরে ঢুকে মায়ের হাত-মুখ বেঁধে পাশের একটি কক্ষে তার তরুণী মেয়েকে ধর্ষণ করে। এ সময় রনি নামে এক যুবককে চিনতে পারেন ভুক্তভোগী তরুণীর মা। পরে এলাকার প্রভাবশালী একটি মহল অভিযুক্তদের পক্ষ নিয়ে বিষয়টিকে ধামাচাপা দিতে একসপ্তাহ ধরে কালক্ষেপণ করে আসছে। অবশেষে ঘটনার আট দিন পর তরুণীর বাবা ধর্ষণ মামলা করলে ঘটনার সঙ্গে জড়িত রনি ও আশ্রাফকে গ্রেফতার করে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!