জানা যায়, মঙ্গলবার রাত ৪টার দিকে ইজতেমার মাঠে সংঘর্ষে ফরিদপুরের বিল্লাল হোসেন মারা যান। আশুলিয়া থানা পুলিশ সকাল ৭টার দিকে নিহতের পরিবারকে জানায়। বিকেল ৪টার দিকে বিল্লাল হোসেনের লাশ ফরিদপুর এসে পৌঁছায়।
লাশ আনাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি এবং বর্তমানে ঐ এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিল্লাল হোসেনের বড় ছেলে ঢাকা থেকে রওনা দিয়েছেন এবং পরবর্তীতে লাশ দাফন করবেন বলে জানা যায়।
.png)