বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলা সদরের জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আফজাল হোসেন হৃদয় পূর্বধলা উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার থেকেই ধারালো অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করে আসছিলেন বড় ভাই ইকবাল। বুধবার সকালে ছোট ভাই হৃদয়কে চুরি দিয়ে বুকে এবং কপালে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
নিহত আফজাল হোসেন হৃদয়ের স্ত্রী রুপা আক্তার বলেন, আমার স্বামী ও তার বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমি ভাগাভাগি করে দেওয়া হয়েছে। কিন্তু এ নিয়ে বড় ভাই অসন্তুষ্ট ছিলেন। শত্রুতা পোষণ করে মঙ্গলবার থেকেই ধারালো অস্ত্র নিয়ে ঘুরাফেরা করছিলেন বড় ভাই। আমার স্বামীকে মঙ্গলবার রাত থেকেই ঘরে আটকে রাখি কিন্তু সকালে ঘর থেকে বের হতেই তাকে কুপিয়ে হত্যা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় জড়িত ইকবাল পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।