ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৪
পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১০
বাসটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানগাড়ির সংঘর্ষে শিপন (২২) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ বাসযাত্রী।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে পাবনা সদর উপজেলার জালালপুর ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক শিপন রাজাপুর এলাকার ওয়াজ আলি ছেলে।

Advertisement

মাধপুর হাইওয়ে পুলিশ জানায়, হানিফ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। এ সময় ইঞ্জিনচালিত ভ্যানগাড়ির সংঘর্ষে ভ্যানচালক ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া বাসটি নিয়ন্ত্র হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ১০ যাত্রী আহত হন।

মাধপুর হাইওয়ে পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই মাধপুর হাইওয়ে পুলিশ ও সদর থানাপুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!