মঙ্গলবার বিকেলে নভোএয়ার (VQ985) বিমানযোগে ঢাকা থেকে সিলেট বিমানবন্দরে পৌঁছায় দলটি। পরে খাদিমনগরস্থ নাজিমগড় রিসোর্টের উদ্দেশ্যে রওনা দেন তারা।
জানা গেছে, জাতিসংঘের এই প্রতিনিধি দলটি ১৭ থেকে ১৯ ডিসেম্বর সিলেটে দাফতারিক কার্যক্রম করবে। কার্যক্রম শেষে ১৯ ডিসেম্বর বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবে।
.png)
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) হলো জাতিসংঘের একটি সংস্থা। যার ম্যান্ডেট হলো আন্তর্জাতিক শ্রম মান নির্ধারণ করে সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারকে এগিয়ে নেয়া। সংস্থাটি ১৯১৯ সালের অক্টোবরে লিগ অফ নেশনসের অধীনে প্রতিষ্ঠিত। এটি জাতিসংঘের প্রথম এবং প্রাচীনতম বিশেষায়িত সংস্থাগুলোর মধ্যে একটি।