ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে তাবলিগ জামাতের সভা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৬, ১৬ ডিসেম্বর ২০২৪
সিলেটে তাবলিগ জামাতের সভা
ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট বিভাগ থেকে তাবলিগ জামাতের মুসল্লিদের ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগদানের লক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার খোঁজারখলা মারকাজ মসজিদের দায়িত্বশীলদের সঙ্গে (মাওলানা যুবায়ের পন্থী) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ঢাকার কাকরাইল মারকাজের শূরা সদস্য মাওলানা যুবায়ের আহমদ। 

জানা যায়, আগামী ৩১ ডিসেম্বর থেকে ১ ও ২ জানুয়ারি ২০২৫ পর্যন্ত টঙ্গীতে মাওলানা যুবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিলেট
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!