ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩৯, ১৫ ডিসেম্বর ২০২৪
সিলেটে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
ছবি: প্রতীকী

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহতের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ চারজন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ সুরমার উপজেলার লালারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। আহতদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

Advertisement

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেট-ঢাকা মহাসড়কে বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!