ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক 

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ১৭ ডিসেম্বর ২০২৪
নোয়াখালীতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক 
মো. নাহিদ হোসেন। ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় রিনা আক্তার নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে পাষণ্ড এক স্বামীর বিরুদ্ধে। নিহতের স্বজনরা ঐ নারীর স্বামী মো. নাহিদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

নিহত রিনা আক্তার উপজেলার সোনাদিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়ির নাদু মিয়ার মেয়ে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার সোনাদিয়া ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের কনস্টেবলের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক নাহিদ খুলনার রাজাপুর গ্রামের খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর আগে নাহিদ রিনাকে বিয়ে করে। এরপর প্রায় সময় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতেন। ১০-১৫ দিন আগে নাহিদ স্ত্রী ও ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। সোমবার সন্ধ্যার দিকে তিনি শ্বশুর বাড়িতে থেকে স্থানীয় চরচেঙ্গা বাজারে যান। সেখানে তিনি একটি ফার্মেসির দোকান থেকে ঘুমের ওষুধ কিনে সেবন করেন। একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় রাত ১০টার দিকে বাড়িতে ফেরেন। পরবর্তীতে নেশা করা অবস্থায় স্ত্রী রিনার সঙ্গে তার বাগবিতণ্ড ও মারামারি হয়। এক পর্যায়ে নাহিদ উত্তোজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জের ধরে স্ত্রীকে হত্যা করেছে নাহিদ। তাৎক্ষণিক নিহতের স্বজনেরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থল থেকে আটক নাহিদকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!