ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বিজয় দিবসে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ১৬ ডিসেম্বর ২০২৪
নোয়াখালীতে বিজয় দিবসে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীতে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে। বিজয় দিবসে সূযোর্দয়ের সঙ্গে সঙ্গে নোয়াখালী স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ২৯ মিনিটে নোয়াখালী শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ।

এরপর শ্রদ্ধা জানান নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্‌-আল-ফারুক। পরে একে একে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!