ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৪
নোয়াখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
নিহত জহিরুল ইসলাম রাহুল। ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলায় গরুবোঝাই ট্রাকচাপায় জহিরুল ইসলাম রাহুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত জিহারুল ইসলাম রাহুল উপজেলার দক্ষিণ দশগরিয়া গ্রামের নুরুল ইসলাম খোকনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।  

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার চাটখিল বাজারের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে উপজেলার হালিমা দীঘির পাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিল। যাত্রা পথে মোটরসাইলেটি ঢাকা-রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জাহাঙ্গীর টাওয়ার সংলগ্ন এলাকায় পৌঁছলে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

চাটখিল থানার ওসি (তদন্ত) মো. আব্দুস সুলতান বলেন, ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!