ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
সুনামগঞ্জের তাহিরপুর

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ১৬ ডিসেম্বর ২০২৪
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ আটক ৪
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন -ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমনসহ চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাত ২টায় উপজেলা সদরের তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন, উপজেলা কৃষক লীগ নেতা মাহবুবুল হক মুরাদ, ছাত্রলীগ নেতা রাহী আহমদ ও তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাকসুদ হাসান।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতিসহ চারজন আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!